শিরোনামনারায়ণগঞ্জে রিয়া সরেন (১৯) নামে এক সাঁওতাল তরুণীর মরদেহ উদ্ধার
IP NEWS BD
নীড়পাতা / শিল্প ও সংস্কৃতি / প্রকাশিত হল মার্টিন হাঁসদার নতুন সাঁওতালি গান
শিল্প ও সংস্কৃতি

প্রকাশিত হল মার্টিন হাঁসদার নতুন সাঁওতালি গান

প্রকাশিত হল মার্টিন হাঁসদার নতুন সাঁওতালি গান

তরুণ সাঁওতাল শিল্পী মার্টিন গ্রিন হাঁসদা নতুন একক গান অনলাইল প্লাটফর্ম ইউটিউবে প্রকাশিত হয়েছে। গত ২৩ মে গানটি প্রকাশ করা হয়। গানের শিরোনাম “উটাং ইনাম জে”। যার আক্ষরিক অর্থ – উড়ে (হারিয়ে) গেলা রে…। 

মার্টিনের সাথে ফোনালাপে তিনি আইপিনিউজকে জানান, এটি মূলত একটি প্রেমের গান। গানে সাঁওতালি জনপদ, সাঁওতালি গ্রাম, নদী আর প্রকৃতির মাঝে এক সাঁওতাল নারীর প্রতি সাঁওতাল যুবকের ভালবাসার গল্প বলা হয়েছে। 

এটি মার্টিনের প্রকাশিত তৃতীয় একক গান। গান প্রকাশের পর থেকে অনলাইন মাধ্যম এবং বিভিন্ন মহল থেকে দারুণ সাড়া পাচ্ছেন তিনি। মার্টিন বলেন, সবাই গানটিকে পছন্দ করছে। এটি আমার গানের যাত্রায় অনুপ্রেরণা যোগাচ্ছে, একই সাথে আগামী দিনে আরও ভাল গান নির্মানে উৎসাহিত করছে। আমি আমার সাঁওতাল ভাষার গান নিয়ে আগামীতে কাজ করতে চাই। 

এছাড়া দেশের সঙ্গিতাঙ্গনেও পেশাদার শিল্পী হিসেবে কাজ করার আগ্রহও তিনি প্রকাশ করেন। 

মার্টিন বর্তমানে ভারতের পাঞ্জাব প্রদেশের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছেন।