শিরোনামনারায়ণগঞ্জে রিয়া সরেন (১৯) নামে এক সাঁওতাল তরুণীর মরদেহ উদ্ধার
IP NEWS BD
নীড়পাতা / খেলাধুলা / ভারতীয় বক্সার চন্দনদীপকে হারিয়েছেন বাংলাদেশের ইমন তঞ্চঙ্গ্যা
খেলাধুলা

ভারতীয় বক্সার চন্দনদীপকে হারিয়েছেন বাংলাদেশের ইমন তঞ্চঙ্গ্যা

ভারতীয় বক্সার চন্দনদীপকে হারিয়েছেন বাংলাদেশের ইমন তঞ্চঙ্গ্যা

আইপিনিউজ ডেস্ক:  ভারতীয় বক্সার চন্দনদীপকে হারিয়ে টানা ৪ বারের মত জয় পেয়েছেন বাংলাদেশের ইমন তঞ্চঙ্গ্যা। গত শনিবার রাজধানীতে এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশন্সের উদ্যোগে আয়োজিত এক্সেল কনটেনডার সিরিজ ২.০- এ ভারতীয় বক্সারকে মিডলওয়েট ক্যাটাগরিতে ৬ রাউন্ডের বাউটে হারান অপ্রতিরোধ্য এ বক্সার।

উল্লেখ্য যে, বান্দরবান জেলার আলিকদমের প্রত্যন্ত এলাকায় বেড়ে ওঠা ইমনের বক্সিংয়ে যাত্রা শুরু হয় বান্দরবানের গামা বাচ্চু বক্সিং ক্লাবে। সেখান থেকে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে পৌঁছান জাতীয় পর্যায়ে। সেখান থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কর্মকর্তাদের নজরে আসেন এ তরুণ বক্সার। ২০১৮ সালে সেখানে ৭ম শ্রেণীতে ভর্তির সুযোগ পান তিনি। ২০২৩ সালে পেশাদার বক্সিংয়ে নাম লেখানো এ বক্সার এখন অবধি ৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং সবগুলোতেই জয় পেয়েছেন।