শিরোনামনারায়ণগঞ্জে রিয়া সরেন (১৯) নামে এক সাঁওতাল তরুণীর মরদেহ উদ্ধার
IP NEWS BD
নীড়পাতা / আঞ্চলিক সংবাদ / শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় গারোদের সুপারি গাছ কর্তন
আঞ্চলিক সংবাদ

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় গারোদের সুপারি গাছ কর্তন

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় গারোদের সুপারি গাছ কর্তন
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাবলাকোনা গ্রামে গারোদের সুপারি গাছ কর্তনের ঘটনা ঘটেছে। গতকাল ১০ নভেম্বর আনুমানিক সকাল ৯ টায় আদিবাসী কৃষক মি. পিয়ারসন সাংমা-র মালিকানাধীন ফলজ ও সুপারি বাগানের ৫০টিরও বেশি গাছ কেটে ফেলা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কর্ণঝোড়া রাবার বাগানের ম্যানেজার মি.বিজন কুমার ভৌমিকের নেতৃত্বে একদল লোক এসে ফলদ বাগান ও সুপারি বাগান কর্তন করে।
এরমধ্যে সামাজিক মাধ্যমে এ ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

গারো স্টুডেন্ট ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি এবং শেরপুরের স্থানীয় ছাত্রনেতা মৃন্ময় চিরান তার ফেসবুকে লিখেন,

দুর্বলের উপর সবলের অত্যাচার
যুগ যুগ ধরে আদিবাসীরা এ অঞ্চলে বসবাস করে আসছে। তাদের জীবিকা ও কর্মসংস্থানের একমাত্র অবলম্বন জুম চাষ ও বাগান। কিন্তু সেই জীবিকার উপরই নেমে এসেছে অন্যায়ের করাল ছায়া।
আদিবাসী কৃষক মি. পিয়ারসন সাংমা-র মালিকানাধীন ফলজ ও সুপারি বাগানের ৫০টিরও বেশি গাছ কেটে ফেলে কর্ণঝোড়া রাবার বাগানের ম্যানেজার মি.বিজন কুমার ভৌমিক নেতৃত্বে একদল লোক। এই অন্যায়ের ফলে স্থানীয় আদিবাসী কৃষক ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
স্থান: বাবেলাকোনা গ্রাম, উপজেলা – শ্রীবরদী, জেলা – শেরপুর
ক্ষতিগ্রস্ত ব্যক্তি: মি. পিয়ারসন সাংমা
তারিখ: ১০-১১-২০২৫
সময়: আনুমানিক সকাল ৯:০০ ঘটিকা