শিরোনামনারায়ণগঞ্জে রিয়া সরেন (১৯) নামে এক সাঁওতাল তরুণীর মরদেহ উদ্ধার
IP NEWS BD
নীড়পাতা / আঞ্চলিক সংবাদ / টানা ভারী বর্ষণে বিপর্যস্ত বান্দরবান, সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
আঞ্চলিক সংবাদ

টানা ভারী বর্ষণে বিপর্যস্ত বান্দরবান, সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

টানা ভারী বর্ষণে বিপর্যস্ত বান্দরবান, সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আইপিনিউজ বিডি, ১১ জুলাই, ২০২৬, বান্দরবান প্রতিনিধিঃ টানা ভারী বর্ষণে বান্দরবানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টির কারণে উপজেলা সদরের সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। একই সঙ্গে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সুত্রে জানা গেছে, জেলা সংযোগ সড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে পানি প্রবাহিত হওয়ায় বান্দরবানের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটিসহ সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উজানে টানা ভারী বৃষ্টিপাতের ফলে বান্দরবানের সাঙ্গু নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় তীরবর্তী নিম্নাঞ্চলে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন সড়কের নিচু অংশ পানিতে তলিয়ে যাওয়ায় অভ্যন্তরীণ যোগাযোগও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

জেলা সদর, রুমা, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।

এদিকে পানিবন্ধী স্থানীয় বাসিন্দারা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা কামনা করেছেন। অন্যদিকে চলমান দুর্যোগ পরিস্থিতিতে উদ্ধার, ত্রাণ ও সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসন কাজ করছে বলে জানান বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক।