শিরোনামনারায়ণগঞ্জে রিয়া সরেন (১৯) নামে এক সাঁওতাল তরুণীর মরদেহ উদ্ধার
IP NEWS BD
নীড়পাতা / জাতীয় / দেশের রাজধানীসহ বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস
জাতীয়

দেশের রাজধানীসহ বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস

দেশের রাজধানীসহ বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস

আইপিনিউজ বিডি, ৮ আগস্ট, ২০২৬, ডেক্স রিপোর্টঃ নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ পার্বত্য চট্টগ্রাম ও সমতলের বৃহত্তর সিলেট, ময়মনসিং, উত্তরবঙ্গ এলাকায় আলোচনা সভা, গণসমাবেশ ও অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন আদিবাসী সংগঠন, সামাজিক ও মানবাধিকার সংগঠন।

প্রতি বছর ৯ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ এবং তাদের জীবন-জীবিকার ওপর বিদ্যমান নানা সংকট সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরিই দিবসটির অন্যতম উদ্দেশ্য। জাতিসংঘ ১৯৯৪ সালে ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশের প্রেক্ষাপটে দিবসটি শুধু সাংস্কৃতিক বৈচিত্র্য উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ নয়। আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর অধিকার, ঐতিহ্যগত জ্ঞান এবং নিরাপত্তার মতো বিষয়গুলোও দিবসটির আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

এবারের আন্তর্জাতিক আদিবাসী দিবসের বৈশ্বিক প্রতিপাদ্যে “Honouring Indigenous Midwives: Safeguarding Life and Well-being.” অর্থাৎ আদিবাসী ধাত্রীদের অবদান ও ঐতিহ্যগত স্বাস্থ্যজ্ঞানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।