শিরোনামনারায়ণগঞ্জে রিয়া সরেন (১৯) নামে এক সাঁওতাল তরুণীর মরদেহ উদ্ধার
IP NEWS BD
নীড়পাতা / জাতীয় / এম এন লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা
জাতীয়

এম এন লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা

এম এন লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা

আইপিনিউজ বিডি, ২৩ আগস্ট, ২০২৬, রাঙ্গামাটিঃ জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত ও মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে এম. এন. লারমা ৮৭তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি-২০২৬।

প্রতিযোগিতায় অষ্টম থেকে দশম শ্রেণি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণি এবং অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। প্রতিটি বিভাগে আলাদা বিষয় নির্ধারণ করা হয়েছে।

অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রবন্ধের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জুম্ম জাতির জীবন ও জীবিকা’। এ বিভাগে প্রবন্ধের শব্দসীমা সর্বনিম্ন ৮০০ শব্দ। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয় ‘জুম্ম জাতীয়তাবাদ ও এম. এন. লারমা’। এ বিভাগে অংশগ্রহণকারীদের ন্যূনতম ১ হাজার শব্দের প্রবন্ধ লিখতে হবে। অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রবন্ধের বিষয় ‘মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন ও দর্শন’। এ বিভাগে ন্যূনতম ১ হাজার ৫০০ শব্দের প্রবন্ধ জমা দিতে হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবন্ধ আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে। প্রবন্ধের সঙ্গে প্রতিযোগীর নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি/বর্ষ, মোবাইল নম্বর ও ঠিকানা উল্লেখ করতে হবে।

প্রবন্ধ ই-মেইলের মাধ্যমে chakmajuwel61@gmail.com ঠিকানায় অথবা ডাকযোগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কার্যালয়, কল্যাণপুর, রাঙামাটি ঠিকানায় পাঠানো যাবে। এছাড়া প্রয়োজনীয় তথ্যের জন্য ০১৬০২০১৫৫৫৩ ও ০১৮১০২৭০১১৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আয়োজকরা জানান, জুম্ম জনগণের জাতীয় চেতনা, জীবন-জীবিকা, অধিকার ও সাংস্কৃতিক পরিচয় সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ সৃষ্টি এবং মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন, দর্শন ও রাজনৈতিক চিন্তাধারা সম্পর্কে শিক্ষার্থীদের জানার সুযোগ করে দেওয়াই এ প্রবন্ধ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।

উল্লেখ্য, মানবেন্দ্র নারায়ণ লারমা পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অধিকার ও স্বায়ত্তশাসনের আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।